টিকটক কিনতে চায় টুইটার!

৯ আগষ্ট, ২০২০ ১৭:২৮  
মাইক্রোসফটের পর ভিডিও শেয়ারি সাইট টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে টুইটার। বৃহস্পতিবার টিকটক নিষিদ্ধ করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের পর টিকটকের মার্কিন ব্যবসা কেনার ব্যাপারে প্রাথমিক আলোচনায় বসেছিল মাইক্রোব্লগিং সাইটের কর্তারা। তবে মালিকানা হাতবদলের সম্ভাবনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টুইটার এবং টিকটকের কেউই। এর আগে ২০১২ সালে তিন কোটি ডলারের বিনিময়ে ছোট ভিডিও তৈরির প্রতিষ্ঠান ‘ভাইন’ কিনে চার বছরের মাথায় তা বন্ধ করে দিয়েছিল টুইটার। মাইক্রোসফট ছাড়াও অ্যাপল, গুগল এবং ফেসবুকও টিকটক কেনার ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছে। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট ও টিকটকের চুক্তি এক হাজার কোটি মার্কিন ডলার থেকে তিন হাজার কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে। ব্যবসার কতটুকু বেচাকেনা হবে তার উপর নির্ভর করছে এর দাম। টিকটক কেনার দৌড়ে যুক্ত হওয়া টুইটারের বাজার মূল্য এখন দুই হাজার নয়শ’কোটি ডলার। আর মাইক্রোসফটের বাজার মূলধন এক লাখ ৬০ হাজার কোটি।